মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় দিবসের দিন সকাল সাড়ে ছয়টার দিকে তাঁরা স্মৃতিসৌধে প্রবেশ করেন।
জানা গেছে, সকাল ছয়টা ৪৮ মিনিটের দিকে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে স্মৃতিসৌধ ত্যাগ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সামরিক ও বেসামরিক পদের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারাও।
এরপরই সর্বস্তরের জনতার জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় এবং সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার ঢল নামে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলও এ সময় শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে যায়।
বিজয় দিবস উপলক্ষ্যে স্মৃতিসৌধ সংলগ্ন এলাকার রাস্তায় সকাল থেকেই দেখা দেয় প্রচণ্ড যানজট। নানা দিক থেকে স্মৃতিসৌধের দিকে জনতার ঢলেরক কারণেই মূলত এই যানজটের সৃষ্টি হয়।
- Source: http://www.bangla.24livenewspaper.com/bangladesh/20986-president-and-pm-showed-respect-in-the-national-memorial
No comments:
Post a Comment